শুক্রবার, ২২শে মে ২০২৬, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আচরণবিধি লঙ্ঘন

পাবনা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থীকে তলব

পাবনা প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২

পাবনা-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নৌকার প্রতিকৃতি তৈরি করে আলোকসজ্জা ও বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানোয় তাঁকে এ চিঠি দেওয়া হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি পাবনা-৫ এ দায়িত্বপ্রাপ্ত পাবনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মো. নাজমুল হোসেন এ চিঠি দিয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, ২০ ও ২১ ডিসেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শহরের লাইব্রেরি বাজার এলাকায়, ডিসি রোডে, মাছবাজারের সামনে অবস্থিত ভবনের দোতলায়, লাইব্রেরি বাজর থেকে জজ কোর্টগামী রাস্তার ডান পাশে, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এবং একই রাস্তায় আটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ইছামতী নদীর ওপর অবস্থিত সেতুর আগে প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আলোকসজ্জা করা হয়েছে।

এ ছাড়া জজ কোর্ট থেকে পাবনা শহরগামী আবদুল হামিদ সড়কের উভয়পাশে প্রায় সব বৈদ্যুতিক খুঁটিতে এ প্রার্থীর ফেস্টুন লাগানো হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮–এর ১০(গ) ও ৭ (১)–এর লঙ্ঘন।


চিঠিতে আরও বলা হয়, ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বিচারকের খাস কামরায় উপস্থিত হয়ে প্রার্থী নিজে নতুবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেবেন। অন্যথায় তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

গোলাম ফারুক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি নিজে আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ করিনি। বিষয়টি আমার জানাও ছিল না। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল। কোনো নেতা-কর্মী স্বপ্রণোদিত হয়ে কাজটি করতে পারেন। পরবর্তী সময়ে এমন না করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটিকে যথাসময়ে লিখিত ব্যাখ্যা দেওয়া হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর