বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৬:৩০

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, গতকাল মঙ্গলবার (১১ জুন) রাতে চালানো এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে আগুয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

পপকো আরও বলেন, হামলায় ড্রোনের পাশাপাশি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

তবে এই রুশ হামলার ব্যাপকতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

হামলার জন্য কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা–ও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, কিয়েভে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করার সময় যেমন শব্দ হয়, তেমন শব্দ শোনা গেছে।

তবে রাজধানী কিয়েভের চারপাশ ঘিরে থাকা কিয়েভ অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলার জেরে ইউক্রেনজুড়ে কয়েক ঘণ্টা ধরে সতর্কসংকেত বাজানো হয়। দিবাগত রাত ১২টার পরপরই এ সংকেত বাজানো শুরু হয়।

পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও বাজানো হয় সতর্কসংকেত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, পূর্বসতর্কতার অংশ হিসেবে পোল্যান্ড ও মিত্রদেশের যুদ্ধবিমানগুলোকে সক্রিয় করা হয়েছিল। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়া যখন বিমান হামলা চালায়, তখন তারা প্রায়ই এমন প্রস্তুতি নিয়ে থাকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর