বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গেইলকে পেছনে ফেলে ছক্কার রেকর্ডে পুরান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৩:১৪

শনিবার বার্বাডোজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ১২ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। হাঁকান ১ চারের সঙ্গে ৩ ছক্কা। ফলে এবারের বিশ্বকাপে সব মিলিয়ে তার ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে।

টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে কোনো নির্দিষ্ট আসরে এতগুলো ছক্কা নেই আর কোনো ক্রিকেটারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে পূর্বসূরি ক্রিস গেইলকে পেছনে ফেললেন পুরান। চলতি ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই ছক্কা মারেন তিনি। কেবল নিউজিল্যান্ডের বিপক্ষেই ছক্কা মারতে পারেননি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে তিনি ইংল্যান্ডের বিপক্ষে একটি, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুটি, উগান্ডার বিপক্ষে তিনটি ও আফগানিস্তানের বিপক্ষে আটটি ছক্কা হাঁকান।

এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার এই কীর্তিটি এতদিন ছিল পুরানের স্বদেশী ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি ব্যাটার গেইলের দখলে। তিনি ২০১২ সালের আসরে মেরেছিলেন ১৬ ছক্কা। এই তালিকার তিনে যৌথভাবে থাকা দুইজনের একজন আবার ক্যারিবিয়ানই— মারলন স্যামুয়েলস।

অন্যজন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর