বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনে সব মিশনকে নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৬:২৩

বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের জন্য বিদেশে তাদের সব মিশনকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানানো হয়েছে। যাতে তারা বাংলাদেশে থেকে প্রতিবেদন করতে পারেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (১৭ আগস্ট) বলেন, ‘কোনো দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো।’

শফিউল আলম বলেন, সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়া দিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন।

তিনি বলেন, ‘আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করা হবে না।’

প্রেস সচিব বলেন, বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চাইলে তাকে স্বাগত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর