বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ত্বকের উজ্জ্বলতায় তৈরি করুন গোলাপ তেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১৩:৫০

প্রাচীন যুগে রাজা রানিরা ত্বকের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতেন গোলাপ তেল। রূপ বিশেষজ্ঞরা বলছেন, গোলাপ তেল ত্বকের কোষে পৌঁছানোর পর তা আকর্ষণীয় গঠন তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করে। এটি ত্বক টানটান করে বয়সের ছাপ রুখে দিতে সাহায্য করে।

গোলাপ তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের দাগ, ব্রণ দূর করতে পারে। যা ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়াতে শুরু করে। তাই ত্বক হয়ে ওঠে মসৃণ, কোমল।

কীভাবে তৈরি করবেন

একটি কাচের বোতলে অলিভ অয়েল নিন। এতে গোলাপের পাপড়ি থেঁতো করে মিশিয়ে দিন। এবার বোতলের মুখ বন্ধ করে একটি ঢাকনাযুক্ত সসপ্যানে রাখুন।

সেখানে ঢেলে দিন উষ্ণ গরম পানি। এভাবে পানিতে বোতলটি ডুবিয়ে রাখুন ২৪ ঘন্টা। কিছুক্ষণ পর পর পানি ঠান্ডা হওয়ার আগেই বদলে নিন।

২৪ ঘণ্টা পর একটি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে নিন। ওই তেল কোনও গাঢ় রঙের বোতলে ঢেলে রাখুন। রোদে বা গরম জায়গায় রাখবেন না। দীর্ঘ সময় সংরক্ষণ করতে গোলাপ তেল ফ্রিজে রাখুন।

কীভাবে ব্যবহার করবেন

হাতে সামান্য পরিমাণ তেল ব্যবহার করে পরীক্ষা করে নিন এ তেলে আপনার কোনো অ্যালার্জি হবে কি না। সমস্যা না হলে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে গোলাপ তেল ব্যবহার করুন। হাতের আঙুল দিয়ে ত্বকে এ তেল মালিশ করুন ২ মিনিটের পর। এরপর ঘুমিয়ে পড়ুন।

দাগহীন উজ্জ্বল ত্বক দেবে যে ফেসপ্যাক

সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ভালো ব্র্যান্ডের কোনো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। আর এক সপ্তাহেই আবিষ্কার করুন আকর্ষণীয় ত্বক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর