বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘২৬তম পেইন কংগ্রেস ২০২৫’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৬:২৯

ঢাকায় অনুষ্ঠিত হলো এক দিনের আন্তর্জাতিক পেইন কংগ্রেস ২০২৫। গত ১৩ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই আয়োজন করা হয়। বাংলাদেশের ব্যথা ব্যবস্থাপনা ও চিকিৎসায় আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক আধুনিক পদ্ধতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন (BSSP)।

এতে সহযোগিতা করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টাডি অফ পেইন (IASP)। ২৬তম পেইন কংগ্রেসটিতে অংশ নেন দেশের চার শতাধিক চিকিৎসক।

“জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে সীমাবদ্ধতা দূর করে যুগোপযোগী ব্যথার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা”এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত কংগ্রেসটি মূলত ব্যথা বিষয়ক চিকিৎসাবিজ্ঞানে একটি মাইলফলক আয়োজন। দেশী চিকিৎসকের পাশাপাশি এবারের কংগ্রেসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, জাপান এবং আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাকাল্টি ও ১৬ জন দেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ১৪টি বেস্ট পেপার প্রেজেন্টেশন, ১২টি পোস্টার প্রেজেন্টেশন ও ৪টি কর্মশালা অনুষ্ঠিত হয়। যা দেশি-বিদেশি গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের এক অনন্য সমাহার হয়ে উঠে।

এছাড়াও, দেশে ব্যথার চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ জেলা পর্যায়ে বিস্তারের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের নীতিমালা ভিত্তিক পলিসি মিটিং, একটি হাতেকলমে ওয়ার্কশপ এবং রাতে একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়।

এই কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ব্যথা চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য প্রশাসকদের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই ও বিজ্ঞানভিত্তিক সেবা কাঠামো গড়ে উঠবে বলে আয়োজকরা মনে করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর