বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সারজিস

সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৭:১২

ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে চট্টগ্রামের পটিয়া থানার সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লেখেন, “ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার, খুনিদের বিচার করতে হবে।

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে অস্বীকৃতির অভিযোগ তুলে থানার ওসিকে বদলির দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানা ঘেরাও করে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে থানার গেইটে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষে এক ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে থানার সামনে বিক্ষোভ করতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে পুলিশ লাঠিচার্জ করলে ১০ জন আহত হন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর