বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাপাতি উঁচিয়ে জামা-জুতাসহ সর্বস্ব কেড়ে নিল ছিনতাইকারী!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৬:২০

হালকা বৃষ্টির মধ্যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন আরোহীসহ পেছন থেকে একটি মোটরসাইকেল আসে। হেঁটে যাওয়া ওই ব্যক্তির ঠিক পেছনে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে নামেন একজন। তার হাতে চকচক করছিল একটি চাপাতি।

মোটরসাইকেলটি সামনে গিয়ে আবার ঘুরে এসে দাঁড়ায় সেখানে। এবার খালি গায়ে, খালি পায়ে আরেকজন নামেন মোটরসাইকেল থেকে। তার হাতেও চাপাতি। চাপাতি উঁচিয়ে দুই ছিনতাইকারী ওই পথচারীর সর্বস্ব লুটে নেন মুহূর্তেই।

শুধু ব্যাগ-মোবাইল নিয়েই ক্ষান্ত হননি তারা, ভুক্তভোগীর জামা এমনকি পায়ের জুতাও ছিনিয়ে নেন তারা। এদের মধ্যে দুইজন হেলমেট পরা ছিলেন। একজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
শুক্রবার রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে ভিডিওটি রাজধানীর শ্যামলী এলাকায় শুক্রবার সকালে ধারণ করা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর