বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

পল্টন কখনও জিতবে না, বায়তুল মোকাররমই জিতবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৩, ১৭:৫৫

বিএনপির পল্টনের সমাবেশকে ইঙ্গিত করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই সব সময় জিতবে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, আগামী নির্বাচনেও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পাশে থাকবে ছাত্রলীগ। গণতন্ত্র নিয়ে সমস্ত ষড়যন্ত্র চূর্ণ-বিচূর্ণ করে দেব। আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা, গণতন্ত্র উন্নয়ন এবং আত্মমর্যযাদার প্রতীক নৌকার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব।

এ ছাত্রলীগ নেতা আরও বলেন, আজ আমরা ছাত্ররা এখানে কেন এসেছি? আমরা মনে করি, শিক্ষাঙ্গনকে কিলিং মিশনের স্পট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের যে নিরাপদ শিক্ষাজীবন উপহার দিয়েছেন। লেখাপড়া শেষ করে চাকরি করার সুযোগ দিয়েছেন। আগের মতো লেখাপড়া শেষ করে ফিফা বিশ্বকাপের মতো চার বছর পর পর বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর