বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইউরোপীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১২:১০

দীর্ঘ এক মাসের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে এই চুক্তি বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এ লক্ষ্যে স্কটল্যান্ডের সাউথ আয়ারশায়ারের টার্নবেরি গলফ মাঠে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ট্রাম্প।

বৈঠকে ইইউর পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

এর আগে গত শুক্রবার ইউরোপের ওপর ৩০ শতাংশ আমদানি শুল্কের হুমকি দেন ট্রাম্প, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শেষমেশ পূর্বঘোষিত শুল্কের অর্ধেক কমাতে সম্মত হয়েছেন তিনি। রবিবার ইইউ-এর পক্ষ থেকে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন চুক্তিকে ‘বিশাল অর্জন’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘এটি উভয় পক্ষের জন্য একটি স্থিতিশীল বাণিজ্যিক পরিবেশ তৈরি করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করবে।’
চুক্তি অনুসারে, প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ও রয়েছে। পাশাপাশি জ্বালানি খাতে ইইউ ব্যয় করবে ৭৫০ বিলিয়ন ডলার। এই খাতে তরল প্রাকৃতিক গ্যাস, তেল ও পরমাণু জ্বালানি অন্তর্ভুক্ত থাকবে।

চুক্তির আওতায় কিছু পণ্য শুল্কমুক্ত থাকবে, যেমন বিমান ও এর যন্ত্রাংশ, রাসায়নিক এবং কৃষি পণ্য। সেমিকন্ডাক্টর পণ্যের জন্যও একটি নতুন চুক্তি হয়েছে। তবে অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ বৈশ্বিক শুল্ক বহাল থাকবে।

বিশ্ব বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ এই দুই অর্থনৈতিক অংশীদারের মধ্যে হয়ে থাকে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে এবং দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আসছে।

এর আওতায় ব্রিটেন, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম রয়েছে। স্কটল্যান্ডে পাঁচ দিনের সফরে থাকা ট্রাম্প বলেন, ‘আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছেছি, যা সকল পক্ষের জন্য লাভজনক হবে। এই চুক্তি আমাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে।’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর