বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৫:০৪

ফরিদপুর সদরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ডি.ডি পরিবহনের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উভয়বাসের অন্তত ১৫-২০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত এক নারীসহ তিনজন মারা গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সড়কের দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর