বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কক্সবাজারে বাবাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১

কক্সবাজারে বাবাকে হত্যার পর বাড়ির পেছনে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়াতে এ ঘটনাটি ঘটে।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মৃত বাবার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রফিককে আটক করেছে কক্সবাজার পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা সৈয়দ ও ছেলে রফিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রফিক কাঠ দিয়ে তার বাবাকে সজোরে আঘাত করলে তার মৃত্যু হয়।

পরে রফিক তার ছোটভাইকে সঙ্গে নিয়ে বাবার মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পেছনে ধানক্ষেতের পাশে মাটিতে পুঁতে রাখেন। গতকাল মঙ্গলবার বিকেলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।

পরে তারা জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে মাটি খুঁড়ে মৃতের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সৈয়দ ভ্যান চালক ছিলেন। তিনি একজন রোহিঙ্গা তবে খুরুশকুলে তার পরিবার নিয়ে বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসছেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, মৃত এবং তার পরিবার রোহিঙ্গা কিনা তা তদন্ত করে বলা যাবে। ঘাতক ছেলে রফিককে আটক করা হয়েছে। তিনি বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর