বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবারও স্বর্ণের দাম বাড়লো, ভরিতে বেড়েছে ৪,১৮৮ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১২:৫৯

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায়।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি পড়বে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

এর আগে সর্বশেষ ১০ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ মাত্র একদিন পরই আবারও ভরিতে ৪,১৮৮ টাকা বৃদ্ধি পেল এই মূল্যবান ধাতু।

এ নিয়ে চলতি বছর ৭৫তমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ৫২ বার দাম বেড়েছে, আর ২৩ বার কমেছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে — এর মধ্যে ৬ বার বেড়েছে ও ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিল মাত্র ৩ বার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর