বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলা: নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৪:৩৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। হামলা চালিয়ে লোকজনকে হতাহত করার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, রোববার মোটর সাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।
স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, “হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।”

হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “ডাকাতরা এমনকি নারী-শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিলো না। আমরা মার্কেটে লাশ খুঁজছি।”

এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

“অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে”, বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট।

এই হামলার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে ৩০০ যন শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর