বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজীপুরে ছুরির ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগ থেকে মালামাল লুটে নেয় ডাকাত দল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৭:৪৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (৫১) বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা, মুঠোফোনসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।

এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদীন আজ মঙ্গলবার শ্রীপুর থানায় অভিযোগ করেন। অভিযোগে বলেন, গতকাল রাত ৩টার দিকে তিনি বাইরে যেতে ঘরের দরজা খুললে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি অতর্কিতভাবে ঘরে ঢোকেন। তাঁরা তাঁকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন এবং এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ধারালো ছুরির ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগে থাকা নগদ অর্থ ও মালামাল লুট করে নেন।

মো. জয়নাল আবেদীন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে গেছেন। পরে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, একটি অভিযোগ এসেছে। এটা ডাকাতি কি না তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর