বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রথমবার ভোট দিতে যাচ্ছেন বরিশালের মান্তা সম্প্রদায়ের মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৮

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাটে বসবাসকারী মান্তা সম্প্রদায়ের শতাধিক মানুষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে নতুন ভোটার আলমগীর হোসেন বলেন, “নৌকায় রাতে ডাঙায় পুলিশ ধরলে পরিচয়পত্র দেখাতে পারতাম না, এখন বুক ফুলিয়ে নিজের পরিচয় দিতে পারছি।”

মান্তা সম্প্রদায়ের সর্দার জাকির হোসেন বলেন, “আগে ভোট আসতো, কিন্তু আমাদের সুযোগ ছিল না। এবার আমরা এমন প্রার্থী বেছে নেবো যিনি আমাদের সমস্যাগুলো বুঝবেন।” ষাটোর্ধ্ব সমিরোন বিবি যোগ করেন, “নদীতে মাছ কমে যাওয়ায় অভাব নিত্যসঙ্গী। প্রার্থী যদি এই সংকট সমাধান করেন, তাঁকে আমরা সংসদে পাঠাবো।”

বেসরকারি উন্নয়ন সংস্থা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির মহানন্দ দাস বলেন, “মান্তাদের ভোটার বানানো ছিল চ্যালেঞ্জ। তাদের জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বোঝাতে বারবার গিয়ে সচেতন করতে হয়েছে।”

সুজন বরিশালের রফিকুল ইসলাম বলেন, “যে প্রার্থী মান্তা সম্প্রদায়ের উন্নয়নের বিষয় উল্লেখ করবেন, তার জয়ের সম্ভাবনা বেশি।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর