বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভেনিজুয়েলার তেলের মুনাফা যুক্তরাষ্ট্রের সাথে ভাগাভাগির পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৩

ওয়াশিংটন এখন ভেনিজুয়েলার ‘দায়িত্বে’ রয়েছে এমন দাবি করে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও কারাকাস তেলের মুনাফা ভাগাভাগি করবে। তিনি আরো বলেন, ‘আমরা ভেনিজুয়েলার নেতৃত্বের সাথে খুব ভালোভাবে কাজ করছি। তারা সত্যিই ভালো কাজ করছে।’

নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে দক্ষিণ আমেরিকার দেশটি। ভেনিজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত রয়েছে। এ খাতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ দিতে দেশটি চলতি সপ্তাহে আইন সংস্কার করেছে।

মাদুরোর শাসনামলে ভেনিজুয়েলার তেলের প্রধান ক্রেতা ছিল চীন। তবে ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানায় এবং এর ফলে বেইজিংয়ের সাথে কারাকাসের ভবিষ্যৎ সম্পর্ক অনিশ্চিত হয়ে পড়ে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘চীন এখানে আসতে পারে এবং তেলের ক্ষেত্রে দারুণ একটি চুক্তি করতে পারে। আমরা চীনকে স্বাগত জানাই।’

তিনি উল্লেখ করেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শুক্রবার ভারতের সাথে একটি জ্বালানি সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছেন।

ট্রাম্প বলেন, ‘ভারত আসছে এবং তারা ইরান থেকে কেনার বদলে ভেনিজুয়েলার তেল কিনবে। সে চুক্তি- অন্তত চুক্তির ধারণা- ইতোমধ্যে হয়েছে। তবে চীনও আসতে পারে এবং তেল কিনতে পারে।’

তিনি বলেন, ‘আমরা অনেক তেল বিক্রি করব। আমরা কিছু নেব, তারা অনেকটা নেবে। তারা খুব ভালো করবে। এর আগে কখনো এত অর্থ তারা পায়নি। এটি আমাদের জন্যও উপকারী হবে।’

ট্রাম্প আরো ইঙ্গিত দেন, কিউবার সাথেও যুক্তরাষ্ট্র একটি ‘চুক্তি’ করতে পারে- যদিও তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি তিনি আগে দিয়েছিলেন।কিউবার নেতাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা আমাদের কাছে এসে চুক্তি করতে চাইবে, যাতে কিউবা আবার মুক্ত হতে পারে।’

তিনি যোগ করেন, ‘আমি মনে করি আমরা কিউবার সাথে একটি চুক্তি করব। আর আমার ধারণা, আমরা সদয় থাকব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর