বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনে ২৫ দিনে ১৭৬ মামলা, জরিমানা ১৮ লাখ টাকার বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারাদেশে গত ২৫ দিনে ১৭৬টি মামলা হয়েছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা। নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানিয়েছে।

ইসির নির্বাচন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব মামলা করেন।

এই সময়ে ২৫৭টি নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে মোট ২৭৫টি।’
তিনি বলেন, ‘নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন নিয়মিত নজরদারি চালাচ্ছে। এর অংশ হিসেবে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি ভঙ্গের ঘটনায় মামলা ও জরিমানা করা হচ্ছে।’

সাইফুল ইসলাম আরো বলেন, ‘ইসির কাছে কোনো অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, মাঠ পর্যায়ের ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি সেগুলো আমলে নিচ্ছে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর