বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১২:২৫

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার(২৬ আগষ্ট) সকাল থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার(২৫ আগষ্ট) দুপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দা। পানি বাড়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার জানান, সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পায়। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। তবে ভারীবর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা রয়েছে। লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা, খুনিয়াগাছ, রাজপুর, আদিতমারী উপজেলার মহিষখোচাসহ হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, তালেব মোড়, ধুবনি, সিংগীমারী, সিন্দুনা, হলদীবাড়ি, পাঠান বাড়িসহ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর